তীব্র গরম
তীব্র গরম
গরম গরম দারুন গরম জলছে আগুন গায়
সস্তি যে নেই এই গরমে আর কোন জায়গায়
বৃক্ষহীন এই বিরান ভুমি
বানিয়েছি আমি, তুমি
এই গরমের তীব্র তাপে করছি যে হায় হায়
নদ নদী নেই গাছপালা নেই অট্রালিকার সমাজ
এই পরিবেশ গড়েছি তাই অস্থিরাতার রাজ
ছটফটিয়ে সকাল বিকাল
বৃ্দ্ধ শিশু সবাই বেহাল
অস্থিরতার এই বেড়াজাল কে নেবে এর দায়
দিন মজুরের ঘাম ঝরে আজ মন বসেনা কাজে
এই গরমে মন শুধু চায় ভাসতে নদীর মাঝে
খোদার কাছে এই ফরিয়াদ
সস্তি দিয়ে করো আজাদ