কত ছন্দে কত আনন্দে কত সুরলহরিতে
কত গানে গানে মনের দেয়ালিকায় তোমার কবিতা লিখি
আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি
মনের মাধুরী মিশিয়ে কত তোমার নামের ছন্দ মালা
হৃদয় উজার করে ফুলের কলি দিয়ে তোমার প্রেমে গাথি মালা
আর বদ্ধ দুয়ার খুলে তোমার দিদার পেতে
অশ্রু সজল চোখে তোমায় ডাকি
সুদূর আকাশের প্রান্ত ছুঁয়ে পাখি উড়ে গান গেয়ে যায়
গোধূলি বেলায় রক্তিম রবি তোমার নামে অস্ত যে যায়
আর প্রেমের মোহনায় তোমায় পেতে চায়
শ্রান্ত ডানা মেলে ক্লান্ত পাখি
আল্লাহ তুমি কত মহান কত ভাল বন্ধু
প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু
নেই কেহ নাই ত্রি-ভুবনে তোমারই সমান
তুমি রহমান, তুমি মেহেরবান
দয়ালু তুমি, তুমি বিধাতা,
তুমি তো মা'বুদ, তুমি যে দাতা
অন্ন যোগাওঁ ক্ষুধা পেলে
মিঠা পানি তৃষ্ণা পেলে
আমি গায় তোমার গুনগান,
অশেষ নিয়ামত দিয়েছ ঢেলে
পরম বন্ধুর ছায়া মেলে
প্রশংসা শুধু তোমারি
তাইতো সদা তমায় সরি
আমি গায় তোমার গুনগান