দিলে যার প্রেমের আবাদ
দিলে যার প্রেমের আবাদ
দিলে যার প্রেমের হয় আবাদ, মুহাম্মাদ মুহাম্মাদ মুহাম্মাদ
দিনের তরে যার শ্রমো নিখাদ, মুহাম্মাদ মুহাম্মাদ মুহাম্মাদ
দুনিয়ার মানুষ সবে, মাতে তার নামো সৌরভে
দুরুদ ও সালাম জপে রাত ও দিন করে যে অবাদ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদ মুহাম্মাদ
আরবের তপ্ত বুকে এলেন যে আমার নাবী,
নেমে এলো শান্তির ধারা, থেমে গেল বেইনসাফি
পেল জাহান মুক্তির সুসংবাদ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদ মুহাম্মাদ
মানুষ আজো দলে দলে, চলে দেখানো পথে তাঁর
বুকে নিয়ে জিবনের স্বাদ, পায় যে ক্ষমার বাহার