তোমাদের আমরা ভুলিনি
তোমাদের আমরা ভুলিনি
জীবন দিয়ে যারা করে গেলে ঋণী
তোমাদের আমরা ভুলিনি ভুলিনি
জালিমের সাথে কভু আপস করিনি
তোমাদের রক্তে নদী আজও বহমান
স্মৃতির দেয়ালিকা হয়নি গো আজও ম্লান
আজও চেতনা ফিরে পায় এ ধরণী
শহীদি মিছিলে যারা বেধেছো কাতার
তোমাদের নেই ওগো নেই কিছু হারাবার
তোমাদের লাগি ধন্য এ ধরণী