টাকা টাকা রে আজব টাকা
টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাকা
টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার, টাকা তোমার জন্য সব হয় একাকার
টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম, সৎ কিবা অসতের পাও কত চুম।
টাকা তুমি মা বাবার আদরে ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ
টাকা তুমি শশুরের যোগ্য জামাই, শালা আর শালিদের প্রিয় দুলা ভাই
তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জালাও আগুন
আপন জনের মাঝে দন্দ বাধাও, নিমিষেই আপন কে পর করে দাও
বহুদুরে চলে যায় মামা খালু কাকা
টাকা তুমি প্রেমিকের সুবাসিত ফুল, মোনকাড়া প্রিয়সির কানে থাকা দুল
টাকা তুমি ধনিদের আলিসান বাড়ি, সজ্জিত করে রাখা মনরম গাড়ি
টাকা তুমি গরিবের সপ্নের ঘর, সবার কাছে পাও খুব যে আদর
টাকা তুমি মজুর আর শ্রমিকের ঘাম, তোমার জন্য সব করে সংগ্রাম।
টাকা তুমি বউদের খুব প্রিয় স্বামী, তুমি আছ যে জনের সেত মহা দামী
তোমার জন্য হয় খুন সন্ত্রাস, ডাস্টবিনে পড়ে থাকে অগনিত লাশ
হাস্পাতালে শুয়ে করে আহাযারি, চিকিৎসা হিন রুগী যায় ধরা ছাড়ি
শুনেও শুনে না কেউ নিদারুণ ডাকা
নাই নাই নাই নাইরে কিছু নাই
নাই নাই নাইরে আগের মত নাই
আগের মত মানুষ আছে চরিত্র যে নাই
আবু বকর ওমর ফারুক বল কোথায় পাই
নামেতে আছে সবে কামে কিছু নাই
ধানের গন্ধে মৌ মৌ আগে করতো সারা গ্রাম
মালশিরা আর সজী বুঝি সেই না ধানের নাম
ইলিশ মাছের গন্ধ কি আর আগের মত আছে
গন্ধ তো ভাই যায় না পাওয়া নিলেও নাকের কাছে
পান্তা ভাতের সাথে যখন পদ্মার ইলিশ খাই
পালকি চলে শ্বশুর বাড়ি যায়না কেহ আর
গ্রামের বধু ঘুমটা দিয়ে লুকায় না যে আর
শ্বশুরবাড়ি মধুর হাড়ি বলে আর কেউ
গরুর গাড়ি চালায় না আর গাড়িয়ালেরা কেউ
ওসব কিছুর দিন নাকি শেষ সেটাই শুনতে পাই
বিয়ের পরে শ্বশুর আর শাশুড়িকে পেলে
জন্মদাতা মা-বাবাকে যায়রে ছেলে ভুলে
মাতা পিতা মুরব্বিরা পাইনারে সম্মান
পদে পদে হচ্ছে তারা শুধু অপমান
স্নেহ মায়া প্রেম প্রীতি কমছে শুধু তাই
নাম না জানা সনে যখন জন্ম আমার হয়
খুশি হয়ে মা আমার নাম রেখেছে প্রলয়
এখন আমি অনেক বড় কইশর পাড়ি দিয়ে
যৌবনে এসে বিধর্মী এক মেয়েকে করেছি বিয়ে
জন্মভূমির জন্য আমার ভালবাসা নেই কিছু
তাইতো সদা চলি আমি ভিন দেশিদের পিছু
নামাজ রোজার ধার ধারিনা তবু মুসলমান
মানুষেরা তোলে আমার নামে বিদ্রোহী স্লোগান
তবু আমি, তবু আমি
এই সময়াজে সবচেয়ে দামী
মহাকাব্য না লিখেও আমি হয়েছি মহাকবি
গীতাঞ্জলি না লিখেও আমি হয়েছি তার সবি
সত্যের বিপক্ষে লিখেও পাই যে পুরুষ্কার
মুসলিমেরা জানায় সালাম হিন্দু নমস্কার
ওই কাব্যের ব্যাখ্যা তো আর লোকেরা পায়না খুজি
আমার কাব্যের ব্যাখ্যা শুধু আমি নিজেই বুঝি
দিন বদলের ডাক দিয়ে যাই লিখি কবিতা গান
উল্টো চলাই নীতি আমার পাবে শত প্রমাণ
তবু আমি...
লেখাপড়া জানিনা বেশি মাত্র ফাইভ পাশ
হেলায় খেলায় কাটিয়েছি শৈশবের বার মাস
নির্বাচনে জনগণের ভোট টা পাওয়ার তরে
গলাবাজি আর চাপাবাজী শিখেছি ভালো করে
মিষ্টি মিষ্টি কথা বলে মানুষ কে দেই ধোকা
মস্ত বড়ো চালাক আমি ওরা সবাই বোকা
এমন করে এখন আমার হয়েছে অনেক টাকা
ওই টাকার জোরে ঘুরাই সদা আমার গাড়ির চাকা
তবু আমি....
চেহারা বেশি নয় সুন্দর তবু আমি নায়ক
কাকের মতো কন্ঠ আমার তবু আমি গায়ক
মাজারে মাজারে ঘুরে হয়েছি মহা সাধক
টুনটুনা টুনন বাজিয়েও আমি হয়েছি বড় বাধক
বাউল বাউল মন যে আমার একতারা টা হাতে
উদাস মনে ঘুরি আমি সকাল সন্ধা রাতে
গভির রাতে যখন গাজার কলকি মারি টান
মনের সুখে গাইতে থাকি খাজা বাবার গান
তবু আমি....
ফজরের ওই আজান আমি যখন শুনেছি
বেশ্যার ওই ডাকের সাথে তুলনা দিয়েছি
মোউলোবাদী বলে আমি ধিক্কার দেই কত
একাত্তরের রাজাকার আর আল বদরের মত
উল্টো পাল্টা লিখেও আমি দেশের প্রধান কবি
তাই তো সবে হৃদয় মাঝে আকে আমার ছবি
নাস্তিকতার মন্ত্র বাজে আমার কানে কানে
মোউলোবাদের শিকর কাটি আমি সংগোপনে
তবু আমি...
বিনী সুতায় কথার মালা গাথি দিবাজামি
ওই কথার জোরে আমি এখন অনেক নামি দামি
ছুটছে মানুষ আমার দিকে পাগল হন্যে হয়ে
চাঁদ টা যেন হাতে পেয়েছে আমায় কাছে পেয়ে
যখন তাদের মায়ার জালে বন্ধি করি হায়
সালাম জানায় নত হয়ে আমার নগ্ন পায়
জীবন দিয়ে হলেও যে বাসে আমায় ভালো
আমি যে এক মাকাল ফল ভিতর টা খুব কালো
তবু আমি.....
সবাই চায় কেউ পায়না কেউ পায়
সে বেশি চায় যার আছে ভুরি ভুরি
গরিব দু:খীদের মাল করে চুরি
হারাম হালাল সেতো কিছু মানেনা
সুদ ঘুস ছাড়া আর কিছু বোঝেনা
পেট ভরলেও তবু ভরে নাতো মোন
নজর ভরেনা তার চায় সারাক্ষণ
তাই ভেবে ভেবে মরি হায়
এক টাকা দুই টাকা তিন টাকা নয়
এ যুগের ফকিরেরা আরও বেশি চায়
পাচ টাকা দিলে পরে মন্দ সে নয়
আরও যত বেশি পার তত ভালো হয়
সারা জীবন তার ঝুলি ভরে না
দু:খেরও গান গাওয়া শেষ হয় না
তাই বেশি বেশি পেতে চায়
আসল ফকির কজনায়
কেউবা হতে চায় বড় ক্রিকেটার
লাখ টাকা কামাবে মেরে ছয় চার
ছকিনার মনে চায় হবে নাইকা
র্নিত্য শিল্পী কিংবা পপ গাইকা
বিশ্ব সুন্দরী হওয়ার আশা
কত মনে যে বাধে বাসা
তাই বেশি বেশি পার্লারে যায়
প্রেমিক প্রেমিকাদের মনে কত আশা
সারাক্ষণ পেতে চায় শুধু ভালবাসা
শিরি ফরহাদ ফের হতে চায় কেহ
প্রেমেরি রং তাই মাখে সারা দেহ
মজনু হতে চায় কত জনে
লাইলি হওয়ার আশা কত মনে
ওই রংগিলা মনে হায়
তসলিমা নাসরিন চায় সমতা
চায় না সে দেখতে এতো জড়তা
সম অধিকার চায়, চায় সাধিনতা
লেখে সেজে আজে বাজে কত না সে কথা
মোন গড়া মতবাদ করতে জারি
সবখানে আছে তার বাড়াবাড়ি
সে যে কুলাংগীনি এ ধরায়
ভোগবাজি নেতা শুধু ক্ষমতা টা চায়
ভোট এলে চেহারাটা দ্রুত বদলায়
ভোটেরও গান যবে শেষ হয় গাওয়া
নেতা মহদয় তব হয়ে যায় হাওয়া
আজ এমপি কাল মন্ত্রী হবে
গাড়ি বাড়ি কত কিছু বানাবে
কত সপ্ন দেখে সে সদায়
কত জনে কত মনে কত কিছু চায়
মোমিনেরা দেখ শুধু আল্লাহ কে চায়
জিহাদের ময়দানে চায় যেতে চায়
কালেমার পতাকা দেখতে যে চায়