Search this site
Embedded Files
Skip to main content
Skip to navigation
লিরিক্স পোর্টাল
Home
Ainudding Al Azad RH.
Kafela Song
📂 হামদ
📂 নাত
📂 মরমী
📂 দেশাত্মবোধক
📂 জাগরণী
📂 সংগীত
Exclusive
📂 হামদ
📂 নাত
📂 মরমী
📂 দেশাত্মবোধক
📂 জাগরণী
📂 সংগীত
Lyric Submission
লিরিক্স পোর্টাল
Home
Ainudding Al Azad RH.
Kafela Song
📂 হামদ
📂 নাত
📂 মরমী
📂 দেশাত্মবোধক
📂 জাগরণী
📂 সংগীত
Exclusive
📂 হামদ
📂 নাত
📂 মরমী
📂 দেশাত্মবোধক
📂 জাগরণী
📂 সংগীত
Lyric Submission
More
Home
Ainudding Al Azad RH.
Kafela Song
📂 হামদ
📂 নাত
📂 মরমী
📂 দেশাত্মবোধক
📂 জাগরণী
📂 সংগীত
Exclusive
📂 হামদ
📂 নাত
📂 মরমী
📂 দেশাত্মবোধক
📂 জাগরণী
📂 সংগীত
Lyric Submission
জ্বলছে আগুন
জ্বলছে আগুন এ বুকজুড়ে মাশুক পাইবারও আশায়
আশেক হয়ে হাত পেতেছি তোমারই দরজায়।
তোমার প্রেমে জ্বলছে আগুন
মুর্শিদকে দেখলে জ্বলে দ্বিগুণ
সে আগুন ছাই হইলাম যাইয়া চরমোনায়।
অগ্রহায়ণ আর ফাগুন এলে চাপা আগুন ওঠে জ্বলে
সেই আগুন থামাতে লাগে জিকির সর্বদায়।
তিন দিনের এই বয়ানকালে কত চোখের পানি ঝরে
চোখের জলে কারো নয়ন সাগর হয়ে যায়।
এত চোখের পানি দেখে মাশুক তুমি নাও না ডেকে
অধীর হয়ে চেয়ে আছি কবে ডাকিব আমায়।
আমার জীবন
আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি
ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি।
আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল
তুমি শুধুই পারো দিতে শক্তি ও সম্বল।
তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী।
তুমি কারো হাত কভু ফিরাও না যে যখন হাত তুলেছে
তুমি তাকেও ভোলো না কভু যে তোমাকে ভুলেছে।
তাই দয়াময় দাও গো বক্ষে দ্বীনের অনুভূতি।
তুমি ছাড়া আমার জীবন সর্বদা অচল
তোমার মদদ থাকলে পাশে আমি যে সবল।
আমায় প্রভু করো তোমার রহমতের ভাগী।
পদ্মা মেঘনা
পদ্মা মেঘনা যমুনার তীরে;
কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে।
তেমনি আমিও হারিয়ে যাব,
আসবনা কভু ফিরে।
কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে,
মুখরিত ছিল এই অঙ্গন।
কালের আবর্তে ছিড়বেনা তো,
আমাদের প্রীতির এ বন্ধন।।
চিনবেনা তো কোনদিন দেখা হলে,
আসা যাওয়া পথের ধারে।
ওই চাঁদ ওই তারা ওই আসমান
সবি রবে আগের মত।
থাকবনা আমি শুধু
ক্ষনিকের মিছে এ জীবন।
তাই কান্নারা বিরহের ঢেও তুলে যায়,
আমার এ হৃদয় জূড়ে।
একটি অনুনয়
তোমাদের তরে আমার একটি অনুনয়
বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়
তাগুদের প্রাসাদ যেন উঁচু নাহি রয়।
আমি চলে যাব হয়তো আগেই বিজয়ের পাব না কো স্বাদ
ক্লান্ত দুটি চোখ দিয়ে দেখব তোমাদের জিহাদ।
সেই জিহাদে বীরের বেশে ছিনিয়ে আনিবে বিজয়।।
জালিমের কারাগারে যদিও থাকি থাকিবে না কণ্ঠ আমার
তোমরা শুধুই থাকবে অটল রাজপধ কোরে অধিকার।
তোমাদেরই বিজয় দেখে শান্তি পাবে এ হৃদয়।
মাওলার এশকে
মাওলার এশকে জ্বলে আগুন নেভাইলে যে নেভে না
পুড়ে পুড়ে ছাই হইলো এ যে পাগলের সিনা।
ধরা দিয়েও দাও না ধরা
কাছে থেকেও দাও না সাড়া
আমার এই বুকেতে বইছে খরা না পাওয়ারই যাতনা।।
তোমার এশকের এমন জ্বালা
না যায় সওয়া না যায় বলা
আমার হইল মরার পালা আর সে সইতে পারি না।।
মাওলা তোমায় ভালোবেসে
কলিজা পুড়ে গন্ধ আসে
আমি তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না।
যেতে হবে খালি হাতে
যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না
সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা।
আজকে তুমি যাদের লাগি শুধুই পাগলপারা
যেতে হবে একা একা কেউ যাবে না তারা।
ছাড়তে হবে মায়ার বন্ধন সাধের বালাখানা।।
তিন দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাঁধ
ফুরিয়ে গেলে বাসাতটুকু মিটবে রে তোর সাধ
ক্ষমতার ওই দাপট দিয়ে টিকে থাকা যাবে না।।
ছয় বেহালার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে
বন্ধুবান্ধন আপন যারা কাঁদবে জারে জারে।
নতুন দেশের যাত্রী হতে সাজবে নতুন সাজনা।।
খোদার দেয়া জীবন যৌবন আজকে পুঁজি করে
ভুলে গিয়ে সেই খোদাকে চলছ দম্ভ ভরে
চূর্ণ হবে দম্ভ সবই সেদিন যে আর দূরে নয়।
দুনিয়ারই মোহে পড়ে ভুলে গেছে সবই
কোথায় লইবি বালাখানা বাড়ি কোথায় নিবি?
তিনটা টুকরো সাদা কাপড় এই তো হবে পাওনা।
মিছে জিবন
মিছে এই জীবনের রংধনুটা
মুছে যাবে একদিন জেনে নাও ।
থাকতে সময়, খোদার রাহে ।।
নিজের জীবনটা সপে দাও ।। ঐ
এ ধরার মিছে মায়া বন্ধন
ভালোবাসা মিছে এই ক্রন্দন,
ভেঙে যাবে একদিন এই ঘর
থাকবে না চিরদিনই বাসর।।
জীবনের এই, পরিনতি ।।
সর্বদা সবখানে মেনে নাও । ঐ
যে জীবনে এসেছে প্রভাত
সন্ধার সাথে মোলাকাত,
এ জীবনে আসবে সমাপ্তি
বন্ধ হবে যত প্রাপ্তি ।।
জীবনের মোহে পরে, সকল বিবাদ ।।
হিংসা-বিভেদ সবে ভুলে যাও । ঐ
কত আর করবে গাড়ি-বাড়ি
পরে রবে যত সব গহনা-শাড়ি,
মুছে যাবে এ সকল অহমিকা
যেতে হবে শুধুই একা একা ।।
সব ভুলে রূজু হও, খোদার পথে ।।
মুক্তির পথ যদি পেতে চাও । ঐ
সন্ধা যেদিন নামবে
সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবনা আকাশ ছেয়ে
ঝরেব অশ্রু বোবা কান্নায়য পরবে কপল বেয়ে- ৩ বার
সেদিন আসে সবার বেলায়
ভাসে সবাই শোকের ভেলায়।।
যায় চলে যায় নিজ ঠিকানায় সওদা সাথে নিয়ে- ২ বার, ঐ
মনের অজান্তে সে আসে সে ক্ষণ
বলে সবাই এটাই মরণ
এরপরে যে আছে জীবন
সে কথা আর ভাবে কয়জন- ২ বার
শুধু অকারণ ক্লান্ত জীবন পরের বোঝা বয়ে- ২বার-ঐ
ওরে অবুঝ ভ্রান্ত নবিন
এ কোন পথের হইলি পথিক।।
কোনটা সঠিক না বুঝিয়া ভূল সূরে যাও গেয়ে- ২বার ঐ
সন্ধা
র তারাগুলো
সন্ধার তারা গুলো বলে যায় আমাকে
নত হও তার কাছে ডাক সেই খোদাকে..২বার
সকল সুকুর ঢাল মণের গভীর থেকে.. ২ বার ঐ
আকাশ ভরা তারা সাজানো ডালি..
রহম তোমার কোথাও নেই যে খালি..২ বার
হাত সানী দিয়ে ডাকে এই আমাকে.. ২ বার ঐ
তারাদের মৃদু আলোয় পৃথীবি সাজে.. বাতাসের রিনি ঝিনি নূপুর বাজে..২ বার
মাধুরী ঢেলে যায় কে সে কে.. ২ বার ঐ
সুন্দরএ আকাশের মালিক জিনি
সব সুন্দরের আধার তিনি..২বার
সেই খোদা প্রতিক্ষন ডাকে তোমাকে.. ২ বার ঐ
বন্ধু
বন্ধু ভুলে যেওনা কখনও
যেখানেই থাকো যেভাবেই থাকো
মনে রেখ আমিও আছি তখনো।
বন্ধু ভুলে যেওনা কখনও
একি সাথে চলেছি, একি পথে চলেছি, একি সুরে গায়েছি গান।
মিলে মিশে থেকেছি এমনি যেন, এক দেহ এক এক প্রাণ।
২ বার।
আজ কত দূরে... কেবা কোন শহরে
আমি আছি আমি আহি কাছেতে জেন।
বন্ধু ভুলে যেওনা কখনও;
বন্ধু ভুলে যেওনা কখনও।
সার্থের সুবাদে, জীবিকার তাগিদে জানিনা আজ কে কোথায়।
মনে পড়ে যখনই কাতর হয়ে যাই, কাতরে উঠি গো বিয়োগ ব্যাথায়।
২ বার।
স্মৃতিগুলো যত, ছিল শত শত,
ভুলিনি......... এক চিলতেও তার এখনো।
বন্ধু ভুলে যেওনা কখনও
বন্ধু ভুলে যেওনা কখনও।
এক সাথে লড়েছি খেলার মাঠে আড্ডা চলেছে কত
এক সাথে মিছিলে, সংগ্রামে রাজপথে বাধা সয়েছি শত শত।
২ বার।
স্মৃতিগুলো আড়ালে, জাইনি তাও ভুলে;
ভুলিনি ...... তুমিও ভুলোনা কখনো।।
বন্ধু ভুলে যেওনা কখনও
Google Sites
Report abuse
Page details
Page updated
Google Sites
Report abuse