এসো এসো এসো এসো বন্ধু
সত্যের পথে করি সংগ্রাম
বাতিলের বিরুদ্ধে স্লোগান তুলি
উড্ডীন করি আল্লার নাম
লাঞ্চিত মানবতা বঞ্চিত জনপদ
চারিদিকে আজ শুধু হাহাকার
মুক্তির মিছিলে তোমার
ফিরিয়ে দিতে তাদের অধিকার
তাই ভুলে গিয়ে আজ সব দেসবিদ্বেস
তোমার পাশে এসে দাড়ালাম
ভুগছে জাতি আজ দিধা দন্দে
ছিড়ে গেছে ঐক্যের বন্ধন
এহেন ক্লান্তি কালে তোমার অবদান
হৃদয়ে জাগাবে স্পন্দন
তাই আশা প্রত্যাশায় বুক বেধে আজ
সন্ধির হাত মোরা বাড়ালাম
সত্য ন্যায়ের সেনানী আমরা, বাংলার বির মুসলমান
আমরা অজেয়, আমরা অমর তৌহীদ সুধা করেছি পান
মানি না কো বাধা জানি না কো ভয় রিদে নেই কোন দ্বিধা সংশয়
মোরা দুর্বার চির দূর্জয় মহা স্বত্যের গাহি যে গান....
বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতের ঘোড়- সওয়ার
জায়নামাজকে কিশতি বানিয়ে উত্তাল সুরমা হয়েছি পার
তরবারি নয় শুধু তাকবির করেছে আনত দুশমন শির
সেই নাদে আজও জালালাবাদের নারাঙ্গিবন কম্পমান
বাগেরহাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত
ষাটগম্বুজ আজো ঘোষে সেই গৌরব, গাথা দিনও রাত
সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয়
ঠাকুর দিঘির ঘাটে আজও গাহে কুমীরের দল খাঞ্জাহান
বাঁশের কেল্লা গড়েছি আমরা ভয় করিনিকো তোপ- কামান
শির দিছি তবু দিইনি আমামা, প্রান দিছি তবু দিইনি মান
শত্রু মুক্ত করিতে ওয়াতন অকাতরে খুন করিয়াছি দান
এই শির নত করিনি কোথাও উচ্চ রেখেছি জয়ও- নিশান
আয় মুজাহিদ আয় ছুটে আয়
খোদার পথে জীবন বিলাই
আল কোরানের বিপ্লবী সুর
কন্ঠে নবীর বাজলো মধুর
খোদার দেয়া সেই সে বানী
এই জীবনে পালতে যে চায়
এই দেশেরই বাকে বাকে
লক্ষ্য শহীদ ডাকছে তোকে
তবুও কি তুই থাকবি বেহুশ